Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ
লন্ডন সেমিনারে বক্তারা

‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে তাদের ভোট প্রদান প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাবের সেমিনারকক্ষে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এই মত ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো ও তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার উদ্দেশ্যে পলিসি ফর গুড গভর্ন্যান্স ইউকে সেমিনারটির আয়োজন করে।

পলিসির কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। প্যানেল আলোচনায় অংশ নেন ব্যারিস্টার মাহাবুবুর রহমান, ব্যারিস্টার মেহনাজ মান্নান, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাজমুল হুদা সাগর। তারা নির্বাচন কমিশনের গৃহীত উদ্যোগ, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রবাসীদের ভোট অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, ভোটাধিকার শুধু ঘোষণা করলেই হবে না—প্রবাসীরা বাস্তবে সহজে ভোট দিতে না পারলে এই অধিকার মূল্যহীন হয়ে পড়বে। তাই প্রক্রিয়াকে জটিল না করে সহজ, দ্রুত ও বাস্তবসম্মত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি তারা আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মো. সাইফুদ্দিন, মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান ও তুহিন মোল্লা প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

লন্ডন সেমিনারে বক্তারা

‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আপডেট টাইম : 11:31:00 pm, Saturday, 15 November 2025