Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করতে নিজেদের দাপ্তরিক এক্স হ্যান্ডেলে সম্পূর্ণ বাংলায় একটি সতর্কবার্তা প্রকাশ করেছে দেশটির জননিরাপত্তা অধিদপ্তর। সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অবৈধভাবে বসবাসরত বা সীমান্ত অতিক্রম করে আসা ব্যক্তিদের যেকোনো ধরনের সহায়তা প্রদান করলে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদিতে অবৈধভাবে প্রবেশের সুযোগ করে দেওয়া, ঐসব লোকদের পরিবহন সেবা দেওয়া, কাজে নিয়োগ করা কিংবা আশ্রয় প্রদান করা সম্পূর্ণ বেআইনি।

এর পাশাপাশি অন্য যেকোনো উপায়ে তাদের কোনো ধরনের সহায়তা প্রদান করাও সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এমন অপরাধে জড়িত ব্যক্তিরা দেশের নাগরিক হোন বা প্রবাসী, সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে পাঁচ বছর থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। পাশাপাশি এক লাখ থেকে সর্বোচ্চ এক মিলিয়ন বা দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে।

এখানেই শেষ নয়, অবৈধ ব্যক্তিদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় প্রদানের কাজে ব্যবহৃত বাসস্থান বা সম্পত্তি বিনা দ্বিধায় বাজেয়াপ্ত করবে রাষ্ট্র। এর সঙ্গে অপরাধীর নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশের মাধ্যমে মানহানির শাস্তির কথাও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি

আপডেট টাইম : 07:59:33 am, Thursday, 2 July 2026