Dhaka , Wednesday, 16 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পবিত্র মক্কা নগরীসহ সৌদির ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের ঐতিহাসিক বন্দরনগরী জেদ্দা, পবিত্র নগরী মক্কা ও পার্বত্য শহর তায়েফে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাসিন্দাদের উদ্দেশ্যে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পবিত্র নগরী মক্কাসহ সংলগ্ন এলাকাগুলোতে এমন সতর্কবার্তা জারির ঘটনা এটিই প্রথম। বার্তায় সব বাসিন্দাকে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি নাগরিকদের মুঠোফোনে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নিরাপত্তা নির্দেশনায় বলা হয়, বাইরে থাকা ব্যক্তিদের অনতিবিলম্বে নিকটস্থ শক্ত ভবনের ভেতরে বা সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে হবে। ভবনের ভেতরে থাকা বাসিন্দাদের জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে গাড়িচালকদের সেতু বা উঁচু ভবন এড়িয়ে নিরাপদ স্থানে যানবাহন থামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনার আবহেই এই পদক্ষেপ নেওয়া হলো। গত কয়েক দিনে সৌদির সীমান্ত সংলগ্ন এলাকা ও অবকাঠামো লক্ষ্য করে হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি সৌদি কর্তৃপক্ষের। এর জবাবে ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণাধীন একাধিক ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

পবিত্র মক্কা নগরীসহ সৌদির ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আপডেট টাইম : 08:17:07 pm, Tuesday, 15 September 2026