করোনা পরীক্ষার ফলাফলের প্রক্রিয়াকে আরো গতিশীল করতে যৌথভাবে ‘র্যাপিড টেস্ট কিট’ বানানোর উদ্যোগ নিয়েছে ভারত ও ইজরায়েল। দু’দেশের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় এরই মধ্যে তৈরি হয়ে গেছে একটি অত্যাধুনিক র্যাপিড টেস্ট কিট। ইসরায়েলি বিজ্ঞানীদের দাবি, এই টেস্ট কিটের সাহায্যে মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনা পরীক্ষার ফলাফল। এ প্রসঙ্গে একটি টুইট বার্তায় ইজরায়েলের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই র্যাপিড টেস্ট কিট ভারত ও ইজরায়েলের বাজারে চলে আসবে। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানান, এই র্যাপিড টেস্ট কিট তৈরির প্রকল্পে ভারতের বিজ্ঞানী কে বিজয় রাঘবন এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সঙ্গে যৌথ ভাবে কাজ করবেন ইজরায়েলের গবেষকরা। একটি বিশেষ বিমানে তেলআবিব থেকে নয়া দিল্লি পৌঁছাবেন ইজরায়েলের গবেষকদল।
Dhaka
,
Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ
মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি
পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু?
বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প
দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১
লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি
‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
৩০ সেকেন্ডেই জানা যাবে করোনা পরীক্ষার ফল
-
Reporter Name - আপডেট টাইম : 12:17:06 pm, Wednesday, 29 July 2020
- 545 বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























