Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিজিবি’র অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:54:39 pm, Monday, 3 August 2020
  • 598 বার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৬৭টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।

চোরাচালান পণের মধ্যে ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস-শার্টপিস, ১২০টি তৈরি পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৫০টি মোটর সাইকেল ও রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১পিস্তল, ২টি বন্দুক, ২টি পাইপ গান, ১টি এলজি এবং ১১ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বিজিবি’র অভিযানে ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

আপডেট টাইম : 03:54:39 pm, Monday, 3 August 2020