Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফরিদপুরে ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:40:16 am, Friday, 28 August 2020
  • 501 বার

ফরিদপুর সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে হামেদ মোল্লা (৫৩) নামের এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কানাইপুর ইউনিয়নের মালঙ্গা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

হামেদ মালঙ্গা গ্রামের মৃত মনো মোল্লার ছেলে। হামেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন হামেদ। এরপর তিনি আর ফেরেননি। পরে আজ সকালে মালঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় জামা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

এরই মধ্যে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। হামেদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

NTV

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ফরিদপুরে ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ

আপডেট টাইম : 11:40:16 am, Friday, 28 August 2020