Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চকবাজারে ৪২ টন পলিথিন জব্দ, ৭ জনের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:28:04 pm, Friday, 28 August 2020
  • 585 বার

রাজধানীর চকবাজারের সোয়ারীঘাট এলাকায় তিনটি ফ্যাক্টরি ও দুটি ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন-রাফসান এন্টারপ্রাইজের ম্যানেজার মো. ফারুক, ভাই ভাই এন্টারপ্রাইজের ম্যানেজার মো. সোহেল, কারিগর রাব্বি হোসেন, আরিফ হোসেন ও বাহার, রানা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. বিল্লালসহ প্রত্যেককে দুই মাস করে এবং মধুমতি ট্রান্সপোর্ট এজেন্সির ম্যনেজারকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে শুরু হয় র‍্যাব-১০ ও পরিবেশ অধিদপ্তরের  সহযোগিতায় অভিযান। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, চকবাজারের দেবীদাস লেনে একইভবনে অবস্থিত রাফসান এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ এবং রানা এন্টারপ্রাইজ নামক ফ্যাক্টরিতে উৎপাদন নিষিদ্ধ পলিথিন ও পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন করছে। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন যে উৎপাদিত পলিথিনের পুরুত্ব ৫-১০ মাইক্রন। অথচ আইন অনুযায়ী ৫৫ মাইক্রনের নিচে উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে সাত জনকে জেল দেওয়া হয়েছে। মালিকদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পলিথিন বিপণনের দায়ে রহমানিয়া ট্রান্সপোর্ট এবং মধুমতি ট্রান্সপোর্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। অভিযানে ৪২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

চকবাজারে ৪২ টন পলিথিন জব্দ, ৭ জনের জেল

আপডেট টাইম : 12:28:04 pm, Friday, 28 August 2020