Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হ্যাকারদের ব্যাংকের অর্থ চুরির চেষ্টা ঠেকানো গেছে : সার্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:26:24 am, Wednesday, 9 September 2020
  • 831 বার

বাংলাদেশে সাইবার হামলার যে চেষ্টা করেছিল, তা ঠেকানো গেছে বলে জানিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম (সার্ট) প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ।

তিনি বলেন, এখন আর ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার ‘বিগল বয়েজ’ নামের একটি হ্যাকার গ্রুপ জালিয়াতি করে অর্থ স্থানান্তর এবং এটিএম থেকে নগদ অর্থ সরানোর চেষ্টা করে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল।জানা গেছে, দেশের তিনটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকার গ্রুপটির ম্যালওয়ারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। হামলাকারীদের লক্ষ্য ছিল মূলত ব্যাংক। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কের মাধ্যমে হ্যাকাররা ব্যাংকের অনলাইনে হানা দেওয়ার চেষ্টা করেছিল। এ কারণে আতঙ্কে ছিলেন ব্যাংকাররার। তখন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানানো হয়েছিল।

তবে বাংলাদেশের ব্যাংকগুলো এখনও সতর্ক অবস্থায় রয়েছে। অনেক ব্যাংক এটিএম ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম রাতে বন্ধ রেখেছে। বেশির ভাগ ব্যাংক কার্ডে ও অনলাইনে বিদেশে লেনদেন বন্ধ করে দিয়েছে। গ্রাহকদের কাছে সেই বার্তাও পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সবকিছু এখন পর্যন্ত ঠিক আছে। কেউ বিপদে পড়েনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

হ্যাকারদের ব্যাংকের অর্থ চুরির চেষ্টা ঠেকানো গেছে : সার্ট

আপডেট টাইম : 07:26:24 am, Wednesday, 9 September 2020