Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করায় মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী আটক

এক বাংলাদেশী প্রবাসী মালয়েশিয়ার বাসায় বসেই কম্পিউটার ব্যবহার করে অনথিভুক্ত প্রবাসীদের জন্য ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতেন । অবৈধ এ কাজ গতো ৬ মাস ধরেই তিনি করে আসছিলেন। এভাবে তিনি আয় করেন ৫০ হাজার মালয় রিঙ্গিত (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ (লক্ষ)। অবশেষে দেশটির অভিবাসন বিভাগ তাকে আটক করেন।

বুধবার (১৪ মে) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে ওই বাংলাদেশির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের জালান তুন তান স্টিউ সিন এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। একটি কম্পিউটার ব্যবহার করে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতেও দেখা যায় তাকে অভিযান চলাকালীন সময়ে।

তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর অভিবাসন বিভাগ জানায়, আটক বাংলাদেশি প্রতিটি জাল ওয়ার্ক পারমিটের জন্য জনপ্রতি ৫০ রিঙ্গিত করে নিতেন। তিনি নিজেই নথি তৈরি করতেন ও ছাপাতেন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক আরও জানান, কুয়ালালামপুরের জালান মসজিদে আরেক অভিযানে অভিবাসন বিভাগ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে। বৈধ অনুমতি ছাড়া বিপুল সংখ্যক বিদেশি পাসপোর্ট রাখার দায়ে তাদের আটক করা হয়। তাদের বয়স ৩৯ থেকে ৬৪ বছর বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করায় মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী আটক

আপডেট টাইম : 05:21:44 pm, Monday, 19 May 2025