Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীর ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলে এক প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওই বাড়ির হাসনা বেগম জানান, সন্ধ্যার পর তিনি তিনতলা থেকে দ্বিতীয় তলায় নেমে দেখেন এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে। তিনি নাতি ভেবে ডাক দেন। এ সময় ছেলেটি একটা ব্যাগ নিয়ে দৌড়ে চলে গেলে সন্দেহ হয়। পরে দেখেন দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুক থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে চোর।

তিনি বলেন, আমার পাঁচ ছেলের মধ্যে চার ছেলেই প্রবাসে থাকে। এর মধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে। আমাদের এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় আমরা বসবাস করি। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। ২য় তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী আমার বড় ছেলের পরিবার থাকে। এর পাশের ফ্ল্যাটে আমার ছোট ছেলের পরিবার থাকে। সন্ধ্যায় আমার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাট তালা দিয়ে তার বাবার বাড়িতে যায়। আমার স্বামী দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গেছেন। আমি ঘটনার সময় ৩য় তলায় আরেক ছেলের ফ্ল্যাটে ছিলাম। সন্ধ্যার পর আমি ২য় তলায় নেমে চুরির ঘটনা দেখতে পাই। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

প্রবাসীর ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

আপডেট টাইম : 04:26:06 pm, Thursday, 22 May 2025