Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

লরিচাপায় বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ২ জনের মর্মান্তিক মৃত্যু

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের জাসিন জেলার সেরকামের লেবুহ এএমজে মহাসড়কে একটি লরি ও গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে, আবদুল্লাহ শাহেদ (৪৫) নামে একজন বাংলাদেশি এবং ভিয়েতনামের নাগরিক নগুয়েন থান লোয়ান (৪৬) ঘটনাস্থলেই মারা যান বলে মেডিকেল টিম নিশ্চিত করেছে।

সিনিয়র ফায়ার অফিসার (অপারেশন কমান্ডার) মোহাম্মদ শাহরিল জাউনি জানান, তারা ভোর ৫টা ৫৩ মিনিটে জরুরি ফোন পান। এরপর বুকিত কাটিল এবং মেরলিমো ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

অপারেশনাল রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, একটি নিসান ইউডি লরি এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, যার ফলে দুই ভুক্তভোগী লরির নিচে চাপা পড়ে আছেন।

পরে উদ্ধারকারী দল বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ভুক্তভোগীদের বের করে আনে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (কেকেএম) বিষয়টি নিশ্চিত করেছে এবং তাদের দু’জনকেই মৃত ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

লরিচাপায় বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ২ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : 01:04:53 pm, Friday, 23 May 2025