Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা

নড়াইলের লোহাগড়ায় সৌদি আরব প্রবাসী প্রেমিক আশিকুর রহমান সাব্বিরকে (২৫) বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে প্রেমিকের বাড়িতে ওই কলেজছাত্রী অনশন শুরু করেন।

এদিকে কলেজছাত্রী বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশনে বসলে সাব্বিরের বাবা হায়দার আলি মেয়েটির সাথে দুর্ব্যবহারের চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। মেয়েটি স্থানীয় একটি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের হায়দার  আলীর ছেলে  আশিকুর রহমান সাব্বিরের সঙ্গে ৭ মাসে আগে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই কলেজছাত্রীর। সাব্বির মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে ভিডিও কলে কথা বলতে থাকেন। দুইজনের ফোনে কথাবার্তার একপর্যায়ে  মোবাইলে আপত্তিকর ছবি লেনদেন করা হয়। আপত্তিকর ওই ছবি দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা  করেন সাব্বির। এরপর মেয়েটি যোগাযোগ বন্ধ করে দিলে তার ভাইয়ের ফোনে ও ওই ছবি পাঠিয়ে দেন। নিরুপায় হয়ে মেয়েটি আত্মহত্যা করতে  গেলে পরিবারের লোক বুঝিয়ে  রাখে। আজ সকাল ৮টার দিকে মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসেন।

ওই কলেজছাত্রী বলেন, আমি যেহেতু এ বাড়িতে এসেছি। আমি আর যাব না। এ বাড়িতে থাকব। আমি এখানে বিষ খাব, গলায় দড়ি নেব। মরে যাব। তাও বাড়ি থেকে যাব না।

তিনি বলেন, টিকটকের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাব্বিরের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাব্বির আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে। সে আমাকে পাসপোর্ট করে বিদেশ নিয়ে যাবে বলেছে। তার সাথে ভিডিও কলে কয়েকবার কথা হয়েছে। আমার কাছ থেকে আপত্তিকর ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে এখন। ওই ছবি আমার স্বজনদের নিকট দিয়েছে। আমার মরে যাওয়া ছাড়া উপায় নেই। আর মরলে এই বাড়িতেই মরব।

অভিযুক্ত সাব্বিরের বাবা হায়দার মোল্যা বলেন, মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। যে সব ছবি দেখাচ্ছে ওগুলো এডিট করা।

তবে সাব্বিরের মা বলেন, সম্পর্ক আছে। মেয়েটি আমার ছেলের কাছ থেকে ১ লাখ টাকাও নিয়েছে।

কোটাকোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি ছেলেটির বাবাকে মেয়েটিকে মেনে নেওয়ার জন্য সুপারিশ করেছি। বিষয়টি মীমাংসার জন্য বলেছি। কিন্তু আমাকে তারা গুরুত্ব দেয়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা

আপডেট টাইম : 10:54:41 pm, Friday, 23 May 2025