Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে, সারের দাম বাড়বে না : কৃষি উপদেষ্টা

দেশের কোথাও সারের সংকট নেই এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, “আমি দায়িত্বে থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

কৃষি উপদেষ্টা জানান, সার নীতিমালা প্রণয়নে জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে ডিলারশিপ ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হবে। তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে সারের উৎপাদন বা সরবরাহ ব্যাহত হবে না। ইতিমধ্যে সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

আলুর বাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এ বছর আলুর উৎপাদন বেশি হলেও কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। আমরা চাই, কৃষকের স্বার্থে আলুর দাম কিছুটা বাড়ুক।”

কৃষি খাতের রপ্তানি প্রসঙ্গেও তিনি উল্লেখ করেন, এ বছর প্রথমবারের মতো চীনে আম রপ্তানি হয়েছে। আগামী বছর থেকে কাঁঠালও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে, সারের দাম বাড়বে না : কৃষি উপদেষ্টা

আপডেট টাইম : 02:35:37 pm, Thursday, 25 September 2025