Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষ মাঠে নেমে এলেন দক্ষিণ আফ্রিকায়। ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকাস্থ ফিলিস্তিন সংগঠনের উদ্যোগে কিপটাউন শহরে সংসদের সামনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবতাবাদী অর্ধশত সংগঠনের ডাকে নারী, পুরুষ শিশু সহ প্রায় ৫০০০ হাজার মানুষ বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন। শহরটির আশপাশে থাকা কয়েক শত প্রবাসি বাংলাদেশি বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ছিলেন।

দেশটিতে বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা, ইখওয়ান মুসলিমিন দক্ষিণ আফ্রিকা, ইসলামিক সার্কেল অব সাউথ আফ্রিকা (ইকসা), দক্ষিণ আফ্রিকা ওলামা অ্যাসোসিয়েশন, মিশর কমিউনিটি, দক্ষিণ আফ্রিকার জুইস অ্যাসোসিয়েশন, তুরস্ক কমিউনিটি, সোমালিয়া কমিউনিটি, ইথিওপিয়ান কমিউনিটি, দেশটির ক্ষমতাশীল দল এ.এন.সি সহ অর্ধশতাধিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করেন।

সমাবেশে অনেকেই ফিলিস্তিনি পতাকা উড়িয়ে “আইডিএফের মৃত্যু” এবং “ফিলিস্তিনকে মুক্ত করুন” এর মতো স্লোগান দিচ্ছিল। “শিশু হত্যা বন্ধ করুন” এবং “শিশুদের অনাহারে রাখা বন্ধ করুন”।

মুসলিম আইনজীবী পরিষদের সভাপতি শেখ রিয়াদ ফাতার বলেছেন, কেপটাউন আজ গাজা এবং ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করছে।

আমরা দক্ষিণ আফ্রিকার সরকারকে ধন্যবাদ জানাই। এটি কোনও মুসলিম বিষয় নয়। এটি বিশ্বের জন্য কিছু এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব গাজা এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য বেরিয়ে এসেছে।

দক্ষিণ আফ্রিকার ডাচ সংস্কারকৃত গির্জার ধর্মগুরু, রাজনীতিবিদ এবং বর্ণবাদ বিরোধী কর্মী ডঃ অ্যালান বোয়েসাক বলেন, “আমি মনে করি আজ আমরা এখানে হাজার হাজার মানুষ যা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিক্ষোভকারীরা সংসদের একজন প্রতিনিধির কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

সম্প্রতি দেশটির রাজধানী প্রিটোরিয়া, পোর্ট এলিজাবেথ, জোহানসবার্গের ফোজসবার্গ সহ বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির ক্ষমতাসীন এএনসি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল গোষ্ঠীর মানুষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ

আপডেট টাইম : 10:36:19 am, Monday, 29 September 2025