এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং জানিয়েছেন, বাংলাদেশের বাণিজ্যের ওপর মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাব এখনো প্রকট নয়, তবে ব্যাংক খাতের দুর্বলতা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
এডিবির প্রধান পর্যবেক্ষণসমূহ:
- প্রবৃদ্ধি: ২০২৫ সালে ৪%, ২০২৬ সালে ৫%
- মুদ্রাস্ফীতি: ২০২৫ সালে বেড়ে ১০% হতে পারে (২০২৪ সালে ছিল ৯.৭৭%)
- চলতি হিসাব: ২০২৫ সালে জিডিপির ০.০৩% উদ্বৃত্ত থাকবে, যা আগের বছরের ১.৫% ঘাটতি থেকে ইতিবাচক উন্নতি
- চালিকাশক্তি: ২০২৬ সালে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে অভ্যন্তরীণ ভোগ ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যয়
- ঝুঁকি: বাণিজ্য অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা, নীতিগত অস্থিরতা, যুক্তরাষ্ট্রে ২০% শুল্ক এবং ইইউ বাজারে প্রতিযোগিতা
এডিবি জোর দিয়ে বলেছে, টেকসই প্রবৃদ্ধির জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঠামোগত সংস্কারকে ত্বরান্বিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক 


















