Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬০

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী এ ঘটনায় প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ জনে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বুধবার (১ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উপপ্রশাসক র‍্যাফি আলেজান্দ্রো জানান, রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে সেবু প্রদেশের বোগো শহরের কাছাকাছি উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বেশ কিছু ভবন ধসে পড়ে।

সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ম্যাকটান-সেবু সচল থাকলেও উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সান রেমিজিও শহরকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শহরটির ভাইস মেয়র আলফি রেইনেস জানান, অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ নেই, পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার জন্য ভারী যন্ত্রপাতি জরুরি ভিত্তিতে প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬০

আপডেট টাইম : 11:59:59 am, Wednesday, 1 October 2025