Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ সংঘাতের অবসানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা— সংকট নিরসনের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করে বাংলাদেশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সকল পক্ষের উচিত পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের স্থায়ী সমাধান নিশ্চিত করা।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত যুদ্ধবিরতির বাস্তবায়নের ফলে গাজার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছবে, এবং তারা দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় টেকসই শান্তি প্রতিষ্ঠা ও একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। গাজা পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ

আপডেট টাইম : 06:02:31 pm, Thursday, 9 October 2025