Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, আর আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (নম্বর YI5040) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, “বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন আমাদের জন্যও অত্যন্ত আনন্দের বিষয়।”

দূতাবাসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, লিবিয়ায় আটকে পড়া বা বিপদগ্রস্ত অন্যান্য বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০৯ বাংলাদেশি

আপডেট টাইম : 11:56:25 am, Friday, 10 October 2025