Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৭ ঘণ্টা পর বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা অংশ নেন। এর আগে রাত ৯টার দিকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজে ঘটনাস্থলে থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

এছাড়া, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। তদন্তে অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

৭ ঘণ্টা পর বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : 10:12:29 pm, Saturday, 18 October 2025