Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দুর্বৃত্তের ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জুবায়েদ হোসাইন। তিনি জবির পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে বংশাল থানা পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের ওই বাড়িতে তিনি টিউশনি করতেন। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ছুরিকাঘাতজনিত মৃত্যু। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের অনুরোধ জানিয়েছি।”

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

আপডেট টাইম : 08:54:28 pm, Sunday, 19 October 2025