Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিতের সিদ্ধান্ত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা কমিটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। মূল পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা–কক্সবাজার রুটে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা ছিল।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি ও বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়। পরে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিতের সিদ্ধান্ত

আপডেট টাইম : 06:49:02 pm, Friday, 24 October 2025