Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে জাপানের ব্যবসায়িক সংগঠন ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ (এনবিসিসি)।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এনবিসিসি’র ২৩ সদস্যের প্রতিনিধিদল এ বিষয়ে অগ্রগতি জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ৬৫টিরও বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত এই জাপানি ফেডারেশন সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওআই) স্বাক্ষর করেছে। এর আওতায় আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউও) কর্মসূচির মাধ্যমে এক লাখের বেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রথম ধাপে আগামী বছর দুই হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে বলে প্রতিনিধিদল জানায়। পরবর্তী ধাপে ২০২৭ সালে ছয় হাজার এবং ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সবচেয়ে বেশি নিয়োগ হবে নির্মাণ, সেবা, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে। ভবিষ্যতে গাড়িচালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতেও কর্মীর চাহিদা বাড়বে বলে জানায় এনবিসিসি।

বাংলাদেশ থেকে কর্মী প্রশিক্ষণের জন্য খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, সাত মাসের মধ্যে কেন্দ্রগুলোর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তারা আগামী বছর থেকেই নিয়োগ শুরু করতে আশাবাদী।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “ভাষাগত দক্ষতা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য জাপান থেকে অনলাইনে ক্লাস নেওয়া বা প্রশিক্ষকদের বাংলাদেশে এনে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের নারীরা কেয়ারগিভিং সেক্টরে অত্যন্ত যোগ্য ও পরিশ্রমী। ভাষাগত প্রশিক্ষণ পেলে তারা জাপানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

জাপানে আগামী কয়েক বছরে ৪ লাখের বেশি নার্সের প্রয়োজন হবে জানিয়ে এনবিসিসি প্রতিনিধিরা বাংলাদেশের নারীদের এই খাতে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য সরকার একটি নির্দিষ্ট সেল গঠন করেছে। শিগগিরই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান

আপডেট টাইম : 07:11:33 pm, Monday, 27 October 2025