Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভোটের আগেই উদ্ধার হবে অধিকাংশ অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, “অস্ত্র উদ্ধারে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা আশাবাদী, নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় আনসার বাহিনী সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রতিটি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ভোটের আগেই উদ্ধার হবে অধিকাংশ অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : 03:40:50 pm, Tuesday, 28 October 2025