Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগ এর আগে বিদেশ ভ্রমণ সীমিতকরণের বিষয়ে যে নির্দেশনা দিয়েছিল, তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। কিছু কর্মকর্তা নির্দেশনা অমান্য করে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি অনেক সময় একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বা উপদেষ্টা একই সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন— যা পূর্বের নির্দেশনার পরিপন্থি।

পরিপত্রে বলা হয়, নির্বাচন সামনে রেখে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে এ সময়ে বিদেশ সফর সীমিত রাখা জরুরি। তাই পূর্বের নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা এবং একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ সফর স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনার অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা

আপডেট টাইম : 05:02:30 pm, Saturday, 1 November 2025