Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নভেম্বরের প্রথম চার দিনে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক তথ্য অনুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি। কেবল ৪ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১৩১ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ পথে অর্থ প্রেরণে প্রণোদনা বৃদ্ধি, হুন্ডি রোধে কঠোর নজরদারি এবং প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সহজীকরণের কারণে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বাড়ছে।

অর্থনীতিবিদদের মতে, ডলার আয়ের এই ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

নভেম্বরের প্রথম চার দিনে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন ডলার

আপডেট টাইম : 10:44:23 pm, Wednesday, 5 November 2025