Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জাপান আলোচনা অনুষ্ঠিত

দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা জোরদার ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) টোকিওতে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বৈঠকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীও উপস্থিত ছিলেন।

আলোচনায় ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের দক্ষ জনশক্তি জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের ২০২৫ সালের মে মাসে জাপান সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যার আওতায় আগামী পাঁচ বছরে এক লক্ষ বাংলাদেশি কর্মী জাপানে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি “জাপান সেল” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ড. ভূঁইয়া বাংলাদেশের মধ্যে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) ফিল্ড টেস্ট চালু করার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিমানসেবা এবং জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও পরীক্ষার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

এ সময় তিনি স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পখাতেও অধিকতর সহযোগিতার প্রস্তাব দেন। ড. ভূঁইয়া জাপানকে চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ আমদানির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

জাপানের সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচি বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষ বিদেশি শ্রমশক্তির প্রয়োজন দিন দিন বাড়ছে। তিনি বাংলাদেশকে এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানান।

বিকেলে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আইএম জাপান আয়োজিত মানবসম্পদ সংক্রান্ত এক সেমিনারে অংশ নেন। প্রায় ২০০টি জাপানি কোম্পানি ওই সেমিনারে অংশগ্রহণ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জাপান আলোচনা অনুষ্ঠিত

আপডেট টাইম : 09:42:03 pm, Thursday, 6 November 2025