Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপে আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশনার

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি সেলিমকে দেশে ফেরানোর জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

গতকাল (১০ নভেম্বর) হাইকমিশনার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে সেলিমের খোঁজখবর নেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার এয়ার টিকিট প্রদান করা হয়েছে। এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাইকমিশনার তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে হাইকমিশনের অবিচল সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “প্রবাসী কর্মীদের চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, কয়েক দিন আগে মালেতে একটি নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করার সময় সেলিম পড়ে গুরুতর আহত হন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন। পাসপোর্ট না থাকার কারণে হাইকমিশন তার জন্য বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করেছেন।

আজ সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালদ্বীপে আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশনার

আপডেট টাইম : 07:16:42 pm, Tuesday, 11 November 2025