Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৪৯ বাংলাদেশিসহ ১১১ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজা মেয়াদ শেষে মালয়েশিয়া ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি। বাকি প্রবাসীদের মধ্যে আছেন ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে নাগরিক।

প্রত্যাবাসিতদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২ (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।

এ প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহায়তা ও প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতায়।

জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়া বিদেশি বন্দিদের অতিরিক্ত অবস্থান রোধে মালয়েশিয়া নিয়মিতভাবেই এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

৪৯ বাংলাদেশিসহ ১১১ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট টাইম : 12:36:25 pm, Monday, 24 November 2025