Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জার্মানিতে দূতাবাসের উদ্যোগে পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক সেমিনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ও অনলাইন ভোটার নিবন্ধনের নিয়ম-কানুন নিয়ে সেমিনারের আয়োজন করেছে জার্মানির বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় রোববার বার্লিনে দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রবাসীদের সামনে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন এবং দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান।

রাষ্ট্রদূত জানান, অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, জার্মান প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন, যা প্রবাসী ভোটাধিকার ইতিহাসে নতুন অধ্যায় হবে।

সেমিনারে উপস্থিত প্রবাসীরা পোস্টাল ভোটিংয়ের সময়সীমা বাড়ানো, ইসির অনলাইন সার্ভারের ধীরগতি, এনআইডি–সংক্রান্ত সমস্যাসহ দ্রুত ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভিন্ন অসুবিধার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। তাঁরা ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের নির্ধারিত নিবন্ধন সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও করেন।

রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন জানান, অনলাইন নিবন্ধন ও পোস্টাল ভোটিং সম্পর্কে সচেতনতা বাড়াতে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি তিনি জার্মানি প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দকে ভোটাধিকার সচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ৫০ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এদের মধ্যে প্রকৃত ভোটারের সংখ্যা ৩০ থেকে ৪০ লাখের মধ্যে হতে পারে বলে ধারণা করা হয়। সেমিনারে দূতাবাস কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

জার্মানিতে দূতাবাসের উদ্যোগে পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক সেমিনার

আপডেট টাইম : 12:45:40 pm, Monday, 24 November 2025