Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:22:12 pm, Sunday, 30 November 2025
  • 66 বার

চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ২৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এসেছে সর্বোচ্চ ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ নভেম্বর দেশে এসেছে ৫৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগের সপ্তাহে, অর্থাৎ ১৬ থেকে ২২ নভেম্বর এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর প্রবাসীরা পাঠিয়েছেন ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম দিনই দেশে এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত অন্যান্য মাসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। আর ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে এসেছে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার

আপডেট টাইম : 09:22:12 pm, Sunday, 30 November 2025