Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসী ভোটারদের প্রতি জরুরি আহ্বান ইসির

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান নিশ্চিত করতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে ইসি পাঠানো এক এসএমএসে জানায়, ভুল বা অসম্পূর্ণ ঠিকানা দিলে সংশ্লিষ্ট ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। এ কারণে নিবন্ধনের সময় সংশ্লিষ্ট দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঠিকানা দিতে বলা হয়েছে। প্রয়োজনে কর্মস্থল কিংবা পরিচিত ব্যক্তির ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। ইতোমধ্যে যাদের ঠিকানা ভুলভাবে দেওয়া হয়েছে, তারা ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন থেকে ঠিকানা সংশোধন করতে পারবেন।

ইসি জানায়, প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, শনিবার বেলা ১১টা পর্যন্ত মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন এবং নারী ১৮ হাজার ৯৬৫ জন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালট গ্রহণের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার পর সঠিক ঠিকানা প্রদান করলে বিদেশে ব্যালট পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

প্রবাসী ভোটারদের প্রতি জরুরি আহ্বান ইসির

আপডেট টাইম : 05:11:16 pm, Saturday, 6 December 2025