Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন বাংলাদেশি ইফতেখার জামিল ফুয়াদ

রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) ৪১তম সমাবর্তনে ‘ওভারঅল বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ইফতেখার জামিল ফুয়াদ। শনিবার (৬ ডিসেম্বর) শুরু হওয়া এই সমাবর্তন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে প্রায় সাড়ে চার হাজার স্নাতক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্য থেকে বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি—উভয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা অর্জন করেছেন ঢাকার লালবাগের বাসিন্দা ফুয়াদ। শিক্ষার্থীদের সিজিপিএ, সহ-পাঠক্রমিক কার্যক্রম ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়।

ফিক্হ ও উসুল আল-ফিক্হ (ইসলামী জ্ঞান ও ঐতিহ্য) বিষয়ে স্নাতক শিক্ষার্থী হিসেবে ফুয়াদের এই কৃতিত্বকে তাঁর গভীর অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও জ্ঞানচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়।

ইফতেখার জামিল ফুয়াদের এই অর্জনে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে ফিক্হ ও উসুল আল-ফিক্হ বিভাগ। বিবৃতিতে বলা হয়, এই কৃতিত্বে বিভাগ অত্যন্ত গর্বিত। ফুয়াদের জ্ঞান, চরিত্র ও উম্মাহর সেবায় অব্যাহত সাফল্যের জন্য দোয়া এবং ভবিষ্যৎ জীবনে আরও সফলতা কামনা করা হয়েছে।

এই সম্মাননা প্রাপ্তিতে ইফতেখার জামিল ফুয়াদ তাঁর পরিবার, শিক্ষক, মেন্টর ও বন্ধুবান্ধবদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন বাংলাদেশি ইফতেখার জামিল ফুয়াদ

আপডেট টাইম : 09:15:02 am, Sunday, 7 December 2025