মালয়েশিয়ায় প্রথমবারের মতো কার্নিভ্যাল–ধর্মী ‘সোশ্যাল এন্টারটেইনমেন্ট’ ভেন্যু চালু করতে যাচ্ছে ক্যারোসেল অ্যান্ড কো। বিশ্বখ্যাত স্কিল-গেমস ব্র্যান্ড এইচ-বি লেজারের সহযোগিতায় কুয়ালালামপুরের অ্যাভেনিউ কে-এর রুফটপে চলতি মাসেই উদ্বোধন হতে যাচ্ছে এই ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র। একই স্থানে খেলা, খাবার ও পানীয়ের সমন্বয়ে তৈরি হবে সম্পূর্ণ নতুন ধরনের সামাজিক অভিজ্ঞতা।
‘কম্পেটিটিভ সোশ্যালাইজিং’ নামে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা এই কনসেপ্ট এবার প্রথমবারের মতো মালয়েশিয়ায় আসছে। এখানে দর্শনার্থীরা খাবার উপভোগের পাশাপাশি বড় আকারের স্কিল-ভিত্তিক বিভিন্ন গেমে অংশ নিতে পারবেন। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে মেতে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক কিন্তু আনন্দঘন পরিবেশে। পুরো ভেন্যুর থিম সাজানো হয়েছে ক্লাসিক ফেয়ারগ্রাউন্ড বা পুরোনো দিনের মেলার আদলে।
ক্যারোসেল অ্যান্ড কো. প্রচলিত রেস্টুরেন্ট ও নাইটলাইফের বাইরে গিয়ে দিচ্ছে আরও ইন্টারঅ্যাকটিভ, গ্রুপ–কেন্দ্রিক বিনোদনের সুযোগ। ভেন্যুতে থাকবে মাল্টি-জোন গেম এরিয়া, ইমারসিভ ডিজাইন এবং প্রিমিয়াম মানের ফুড অ্যান্ড বেভারেজ সেকশন—যা করপোরেট ইভেন্ট, গ্রুপ গেট-টুগেদার, জন্মদিন বা বন্ধুদের আড্ডাকে করবে আরও প্রাণবন্ত।
এইচ-বি লেজারের নিউ কনসেপ্ট প্রধান গ্রেগ পির্ন বলেন,“মালয়েশিয়ার সামাজিক বিনোদন এখন শুধু ডাইনিং বা নাইটলাইফে সীমাবদ্ধ নয়। আমরা নিয়ে আসছি তার পরবর্তী ধাপ—যেখানে সংযোগ, সৃজনশীলতা ও প্রতিযোগিতা মিলবে একসঙ্গে। পুরোনো দিনের মেলার আনন্দকে আমরা আধুনিকভাবে সাজিয়েছি প্রাপ্তবয়স্কদের জন্য। এখানে খেলাগুলো আরও বড়, পানীয় আরও সাহসী, আর হাসি আরও জোরালো।”
ক্যারোসেল অ্যান্ড কো. শুধু একটি বিনোদনকেন্দ্র নয়; বরং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে স্কেলযোগ্য একটি নতুন ব্যবসায়িক মডেল হিসেবেও এটিকে গড়ে তোলা হচ্ছে। এইচ-বি লেজারের শতবর্ষের থিম-পার্ক অভিজ্ঞতা এবং কুয়ালালামপুরের দ্রুতবর্ধনশীল লাইফস্টাইল ও এন্টারটেইনমেন্ট বাজারের সমন্বয়ে এটি নতুন এক ট্রেন্ডের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















