Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট’ ২১ ডিসেম্বর

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও ক্রীড়া চেতনাকে আরও সুদৃঢ় করতে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট ২০২৫’। এই আয়োজন করছে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)–এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি।

কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় মালয়েশিয়ার ১০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় অংশ নেবে—সিটি ইউনিভার্সিটি (স্বাগতিক), আইআইইউএম, ইউপিএম, মাহসা, সাইবারজায়া, ইউসিএমআই, আলফা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা।

বিয়ামের সেক্রেটারি ও ইভেন্ট কোঅর্ডিনেটর এমডি রফিকুল ইসলাম জানান, “এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, দলগত মনোভাব ও সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলবে এবং মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি উপস্থাপন করবে।”

উচ্চশিক্ষা ও ভ্রমণ পরামর্শ প্রতিষ্ঠান টি এস ট্যুর্স অ্যান্ড ট্রাভেলস এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে। প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দলগত মনোভাব ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন প্রতিবছর হওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, ইউপিএম বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা সাদি, সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টুর্নামেন্টকে ঘিরে মালয়েশিয়ার বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট’ ২১ ডিসেম্বর

আপডেট টাইম : 10:47:30 pm, Thursday, 11 December 2025