Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ট্রাম্পের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:09:09 pm, Thursday, 4 June 2020
  • 583 বার

দর্পণ ডেস্ক : আফ্রিকান-আমেরিকান যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফ্যানি আরিয়ানা ট্রাম্প। সামাজিকমাধ্যম ইনস্টগ্রামে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা কালো স্ক্রিন পোস্ট করেন ট্রাম্পকন্যা টিফ্যানি আরিয়ানা। কালো স্ক্রিনের সঙ্গে তিনি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন, জাস্টিস ফর জর্জ ফ্লয়েড। যার মানে, জর্জ ফ্লয়েডের ন্যায়বিচার চাই।

ক্যাপশনে যুক্ত করেন হেলেন কিলারের লেখা কয়েকটা লাইন, যার অর্থ-একা আমরা খুব বেশিকিছু করতে পারব না, কিন্তু একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি। এভাবেই ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে। তার মা এবং ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলও একইভাবে নিজের ইনস্টাগ্রামে কালো স্ক্রিন পোস্ট করেছেন।

গত ২৫ মে মিনেসোটার মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ, এমনকি অস্ট্রেলিয়াতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ট্রাম্পের মেয়ে

আপডেট টাইম : 02:09:09 pm, Thursday, 4 June 2020