Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

শনিবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, মোট নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৩০৪ জন।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটিতে অবস্থানরত ৯৫ হাজার ৬৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন। এরপর কাতার থেকে নিবন্ধন করেছেন ৩০ হাজার ৩৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২১ হাজার ৯২১ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২১ হাজার ২৮২ জন প্রবাসী।

প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে।

এর আগে কমিশন জানিয়েছিল, বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই নিবন্ধন কার্যক্রম ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে। পরবর্তীতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আপডেট টাইম : 03:28:53 pm, Saturday, 13 December 2025