Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ

সিলেটে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের টসের পর ঢাকা দলের সহকারী কোচ মাহবুব আলি (জ্যাকি) হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত সিপিআর দেওয়া হয় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসার সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময়ও তিনি জীবিত ছিলেন। যথেষ্ট চেষ্টা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।”

মাহবুব দীর্ঘদিন ধরে বিসিবির কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত মাঠে দেখা যেতো তাঁকে। ঢাকা দলের মিডিয়া বিভাগ জানায়, “অনুশীলনের সময় হঠাৎ তিনি লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”

মাঠে আসার আগে মাহবুব কিছুটা অসুস্থ অনুভব করছিলেন, তবু দায়িত্ব পালন করতে ছিলেন। আজকের বিপিএল ম্যাচেই ঘটে এই দুঃসংবাদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ

আপডেট টাইম : 01:59:41 pm, Saturday, 27 December 2025