Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাক্ষাৎ

মালদ্বীপে অবস্থানরত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম ও উর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে এয়ারলাইন্সের পক্ষ থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিষ্ঠানটির ভূমিকার ওপর আলোকপাত করা হয়। বিশেষভাবে আলোচনা হয় বাণিজ্য সম্প্রসারণ, কার্গো সেবা উন্নয়ন, পর্যটন খাতের সমৃদ্ধি এবং আকাশপথে সংযোগ বা কানেক্টিভিটি বৃদ্ধিতে এয়ারলাইন্সের অবদানের বিষয়গুলো নিয়ে। এছাড়া মালদ্বীপকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এয়ারলাইন্সের সম্ভাব্য ভূমিকার কথাও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

উভয়পক্ষ এই সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেন। এতে আকাশপথে যোগাযোগ বাড়ানো, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং মালদ্বীপের পর্যটকদের জন্য ভ্রমণ সুবিধা সম্প্রসারণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাক্ষাৎ

আপডেট টাইম : 09:32:51 pm, Saturday, 3 January 2026