Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২ বিভাগসহ ৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের দুই বিভাগ ও আটটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৭ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

২ বিভাগসহ ৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : 12:52:16 pm, Thursday, 8 January 2026