Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

শনিবার (১০ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম আগামীকাল রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা ।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৯২৫ টাকা,২১ ক্যারেট রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৮৪১ টাকা , সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৩৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

আপডেট টাইম : 10:39:07 pm, Saturday, 10 January 2026