Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে পারফরম্যান্সে মোনাকোকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম বড় পরীক্ষায় সব শঙ্কা উড়িয়ে দিয়ে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৬-১ গোলের বিশাল জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।

জাবি আলোনসোকে বরখাস্তের পর নতুন কোচকে ঘিরে সমর্থকদের মধ্যে সংশয় থাকলেও মাঠের পারফরম্যান্সেই তার জবাব দেয় রিয়াল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা।

ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোলের খাতা খুলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ২৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মধ্যেই ব্যবধান ৩-০ করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বক্সের ভেতর থেকে তার নিখুঁত অ্যাঙ্গেল শটে গোলটি আসে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৫৫ মিনিটে গোল বাঁচাতে গিয়ে আত্মঘাতী গোল করেন মোনাকোর ডিফেন্ডার টিলো কেহরাহ, তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

এরপর ৬৩ মিনিটে নিজেই গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। তবে ৭১ মিনিটে রিয়ালের রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ দেয় মোনাকো।

ম্যাচের ৮০ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে শেষ পেরেক ঠুকে দেয় রিয়াল মাদ্রিদ। ফলে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

এই ম্যাচে এমবাপ্পে করেন জোড়া গোল, ভিনিসিয়ুস জুনিয়র একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন। এছাড়া একটি করে গোল করেন মাস্তানতুয়োনো ও বেলিংহ্যাম।

টানা তিন ম্যাচে দুই হারের পর এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষস্থানের লড়াইয়ে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিল রিয়াল মাদ্রিদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : 10:50:03 am, Wednesday, 21 January 2026