Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

লিবিয়ায় (ত্রিপলী) অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন। এছাড়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন ই-পাসপোর্ট প্রকল্পের আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা বৈশিষ্ট্য ও বিভিন্ন সুবিধা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার প্রবাসীদের দোরগোড়ায় আধুনিক রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান অতিথির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট পেতে প্রবাসীদের যে ভোগান্তি ছিল, আজ থেকে তার অবসান ঘটলো। এখন থেকে দূতাবাসেই ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রা আরও সহজ ও নিরাপদ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে দূরে থাকলেও রাষ্ট্রের সেবা কখনোই প্রবাসীদের থেকে দূরে থাকে না—আজকের এই উদ্বোধন তারই প্রমাণ।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সেবার ফলে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং তাদের আইনগত সুরক্ষা আরও জোরদার হবে। সরকারের এই উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানান।

৭১তম মিশন হিসেবে লিবিয়ায় ই-পাসপোর্ট সেবার উদ্বোধনের মাধ্যমে দূতাবাসের আওতাভুক্ত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

আপডেট টাইম : 12:23:11 am, Sunday, 25 January 2026