Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ ডলার কেনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বাজারে ডলারের মূল্য স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে। এর মধ্যে শুধু জানুয়ারি মাসেই কেনা হয়েছে ৭৯ কোটি ৮০ লাখ ডলার।

আজ ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। এ নিলামে এক ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগে বিভিন্ন সময়ে দফায় দফায় ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। ১৫ জুলাই একই দরে কেনা হয় ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার।

পরবর্তী সময়ে ৭ আগস্ট ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার এবং ১৪ আগস্ট একই দরে ১৭ কোটি ৬৫ লাখ ডলার কেনা হয়।

এছাড়া ২৮ আগস্ট ১২১ টাকা ৬৬ পয়সা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৪ কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১৩ কোটি ৪০ লাখ ডলার এবং ৯ সেপ্টেম্বর ২৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়।

এর পর ১৫ সেপ্টেম্বর ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১০ কোটি ৭০ লাখ ডলার এবং ২৪ অক্টোবর ১২২ টাকা ২৯ পয়সা দরে ৩ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়।

ডিসেম্বর ও জানুয়ারি মাসেও ধারাবাহিকভাবে ডলার কেনা অব্যাহত রাখে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ আজ ১২২ টাকা ৩০ পয়সা দরে ৫ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : 12:12:41 am, Friday, 30 January 2026