Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

মৌসুমি শ্রমিক ভিসা (এইচ–২বি) সংক্রান্ত একটি বড় সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে জিও নিউজ।

নোটিশে বলা হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তার লক্ষ্যে অতিরিক্ত এইচ–২বি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিবছর বিভিন্ন শিল্পখাতে দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। এর ফলে নির্মাণ, হোটেল–রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি–ফুড প্রক্রিয়াজাতকরণসহ শ্রমনির্ভর মৌসুমি শিল্পখাতগুলো উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। একইসঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করা হয়। তবে শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় ট্রাম্পের আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ–২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

দীর্ঘদিন ধরেই মৌসুমি ব্যবসার মালিকরা অতিরিক্ত ভিসার দাবিতে সোচ্চার ছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে কঠোর অভিবাসন নীতির প্রভাবে।

অন্যদিকে, অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, অতিরিক্ত এইচ–২বি ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানিয়েছে, অতিরিক্ত এইচ–২বি ভিসা কার্যকরের অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : 10:39:06 am, Sunday, 1 February 2026