Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সোনার দাম আবার কমলো

দেশের সোনার বাজারে দামের অস্থিরতার মধ্যেই আবারও স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯২৫ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম আগামী সোমবার থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। যদিও রোববার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ ছিল, তবে শনিবারের দরপতনের ধারাবাহিকতা বজায় ছিল।

বিশ্ব স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯৩ ডলারে, যা একদিন আগে ছিল ৫ হাজার ২০০ ডলার। এর আগের দিন বৃহস্পতিবার এই দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশীয় বাজারে নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারিত রয়েছে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়। বৃহস্পতিবার সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার মূল্য ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। এতে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়, যা ওইদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সোনার দাম আবার কমলো

আপডেট টাইম : 12:18:33 am, Monday, 2 February 2026