Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। তবে এর জন্য বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিনটি শর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–এর বরাতে জানা গেছে, এই দাবিগুলো সামনে রেখে আইসিসির সঙ্গে আলোচনায় বসেছে পিসিবি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. বাংলাদেশের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ প্রদান

২. বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা

৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব প্রদান

সূত্র আরও জানায়, পিসিবির কয়েকজন শীর্ষ কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনো অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত মাসে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে না আসায় আইসিসি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়। যদিও আইসিসির পক্ষ থেকে দাবি করা হয়, ভারতের বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এরপর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। এ বিষয়ে আইসিসির সঙ্গে বৈঠকের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিক আলোচনা করেন।

আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা ব্যবহার করে ম্যাচ খেলতে অস্বীকৃতির যৌক্তিকতা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির অবস্থানে এই পরিবর্তন আসে। বিশেষ করে পুরো দায় সরকারের ওপর চাপানোর পিসিবির প্রচেষ্টা নিয়ে আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

আপডেট টাইম : 08:40:42 pm, Monday, 9 February 2026