Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নতুন প্রতিমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিদেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় কমানো এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করাই হবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নুর বলেন, সবার আগে আমাদের লক্ষ্য থাকবে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত ব্যয় কমানো এবং প্রবাসী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সিন্ডিকেট ও অসাধু চক্রের কারণে অনেক শ্রমিককে বিপুল অর্থ ব্যয় করতে হয়—এ পরিস্থিতির অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি প্রবল দায়বদ্ধতা অনুভব করছেন। এর আগে তিনি রাজপথে নেমে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেই আমরা জনসমর্থন পেয়েছি। এখন সরকারে থেকে বাস্তবে সেই অধিকার কতটা নিশ্চিত করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিজের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রণালয়—প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—উল্লেখ করে নুর বলেন, উভয় খাতই জটিল এবং সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে।

ঈদের সময় বেতন পরিশোধে বিলম্ব, দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ কর্মকর্তার সংকট, বিদেশে কর্মরতদের নানামুখী ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর কথাও তুলে ধরেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নতুন প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : 06:20:05 am, Thursday, 19 February 2026