Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে, যা তারা আগে দেখেনি’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি জানিয়েছেন, আসন্ন হামলা হবে নজিরবিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলী লারিজানি বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি আরও বলেন, “আজ আমরা এমন শক্তি প্রয়োগ করব, যা তারা আগে কখনও প্রত্যক্ষ করেনি।”

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ইরান তাকে জানিয়েছে যে তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু হলে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তিতে পাল্টা জবাব দেবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর পর কে ইরানের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন, তা তিনি “সঠিকভাবেই জানেন”, তবে সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না।

ইরানের নেতৃত্বে কাউকে দেখতে চান কি না— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, সম্ভাব্য ভালো কয়েকজন প্রার্থী রয়েছেন। খামেনির স্থলাভিষিক্ত কে হবেন—এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে হয়তো তার কাছেই জানতে চাওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, খামেনির মৃত্যুর পর ইরানের সঙ্গে আলোচনা করা এখন আগের চেয়ে সহজ হয়ে যাবে।

উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিহত হন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে, যা তারা আগে দেখেনি’

আপডেট টাইম : 05:49:03 pm, Sunday, 1 March 2026