Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র মোজতবা খামেনি। বুধবার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্ষমতাধর বিপ্লবী গার্ড বাহিনীর চাপের মুখে ইরানের এসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচিত করে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পর্কেও তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, খামেনির মরদেহ ইরানের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি গত শনিবার সকালে হামলার শিকার হন। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, খামেনির জন্মও মাশহাদ শহরে। তার পিতাকেও শহরের বিখ্যাত ইমাম রেজা (আ.) মাজার এলাকায় দাফন করা হয়েছিল। পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, খামেনি জীবদ্দশায় নিজেও মাশহাদে ইমাম রেজা মাজারের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

আপডেট টাইম : 05:08:57 pm, Wednesday, 4 March 2026