Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মৃত প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার (৬ মার্চ) জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় কুয়েতে এক মিসাইল হামলার ঘটনায় গুরুতর আহত জাহেদ ঘটনাস্থলেই মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবার ও স্বজনদের কাছে সহকর্মীদের মাধ্যমে মৃত্যুর খবর পৌঁছায়।

নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানিয়েছেন, হামলার সময় কুয়েত স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। জাহেদ নিয়মিতভাবে দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তাঁর অকাল মৃত্যুতে পুরো পরিবার শোকাহত।

এ ঘটনায় সন্দ্বীপে শোকের আবহ বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সন্দ্বীপের দুই প্রবাসীর প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে গত রোববার বাহরাইনে ইরানের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

আপডেট টাইম : 10:58:07 am, Friday, 6 March 2026